1 পিতর
গ্রন্থস্বত্ব
প্রারম্ভিক পদসমূহ ইঙ্গিত দেয় যে যীশু খ্রীষ্টের একজন প্রেরিত, পিতর রচয়িতা হচ্ছেন। যিনি নিজেকে যীশু খ্রীষ্টের একজন প্রেরিত বলেন (1 পিতর 1:1)। খ্রীষ্টের কষ্টভোগের প্রতি তার পুন: পুন: উল্লেখ সমূহ (2:21-24; 3:18; 4:1; 5:1) দেখায় যে কষ্টভোগী দাসের জীবন কথা তার স্মৃতি কথার ওপর ক্ষোদিত হয়েছে। তিনি মার্ককে তার পুত্র বলে অভিহিত করেন (5:13), যুবক এবং পরিবারের প্রতি তার স্নেহকে স্মরণ করেন যা প্রেরিতের কার্য (12:12) তে উল্লখিত আছে। এই ঘটনাগুলো স্বাভাবিক ভাবে অনুমানের দিকে চালিত করে যে প্রেরিত পিতর এই পত্রটি লিখেছিলেন।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 60 থেকে 64 খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়।
5:13 পদের মধ্যে গ্রন্থকার বাবিলের মণ্ডলী থেকে একটি অভিবাদন প্রেরণ করেন।
গ্রাহক
পিতর এই পত্রটি এক দল খীষ্টানদের প্রতি লিখেছিলেন যারা এশিয়া মাইনরের উত্তরাঞ্চল জুড়ে বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল। তিনি লোকেদের এক গোষ্ঠী কে লিখেছিলেন যা সম্ভবতঃ যিহুদী এবং অইহুদী উভয়কে অন্তর্ভুক্ত করেছিল।
উদেশ্য
পিতর রচনার জন্য তার কারণ ব্যক্ত করেছিলেন, যেমন তার পাঠকদের উত্সাহিত করা যারা তাদের বিশ্বাসের জন্য তাড়না ভোগ করছিল। তিনি তাদের চেয়েছিলেন সম্পূর্ণরূপে আশ্বস্ত হতে যে খ্রিষ্টিয় ধর্ম সেখানেই থাকে যেখানে ঈশ্বরের অনুগ্রহ দেখা যায়, এবং তাই বিশ্বাসকে পরিত্যাগ করা নয়। 1 পিতর 5:12 তে যেমন উল্লেখ করা হয়েছে, আমি তোমাদের সংক্ষিপ্ত ভাবে লিখেছি, উপদেশ দিতে এবং ঘোষণা করতে যে এটা ঈশ্বরের প্রকৃত অনুগ্রহ হচ্ছে। এটার মধ্যে দৃঢ় থাক। প্রতক্ষ্যভাবে এই তাড়না তার পাঠকদের মধ্যে ব্যাপকভাবে বিস্তৃত হয়েছিল। 1 পিতর পদটি এশিয়া মাইনরের উত্তরাঞ্চল জুড়ে খ্রীষ্টানদের মধ্যে তাড়নাকে প্রতিফলিত করে।
বিষয়
কষ্টের প্রতি সাড়া দেওয়া
রূপরেখা
1. অভিবাদন — 1:1, 2
2. তাঁর অনুগ্রহের জন্য ঈশ্বরকে প্রশংসা জ্ঞাপন — 1:3-12
3. জীবনের পবিত্রতার প্রতি বিশেষভাবে উপদেশ দান — 1:13-5:12
4. চূড়ান্ত অভিবাদন — 5:13, 14