যাকোব
গ্রন্থস্বত্ব
গ্রন্থকার হচ্ছেন যাকোব (1:1), যিরুশালেম মণ্ডলীর এক বৃহৎ নেতা এবং যীশু খ্রীষ্টের ভ্রাতা। যীশু খ্রীষ্টের বিভিন্ন ভ্রাতাদের মধ্যে যাকোব ছিলেন অন্যতম, যেহেতু মথি 13:55 এর সূচীতে তিনি সব থেকে উপরে আছেন সেইহেতু সম্ভবত: তিনি বয়জৈষ্ঠ ছিলেন। প্রথমত তিনি যীশুর প্রতি বিশ্বাস করেন নি এবং এমনকি তাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তার সেবাকার্যকে ভুল বুঝেছিলেন। পরবর্তী দিনের তিনি মণ্ডলীর মধ্যে অত্যন্ত বিশিষ্ট হয়েছিলেন। তিনি বাছাই করা ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন যাকে যীশু তার পুনরুত্থানের পরে দেখা দিয়েছিলেন (1 করিন্থীয় 15:7)।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 40 থেকে 50 খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়।
50 খ্রিষ্টাব্দতে যিরূশালেম পরিষদের পূর্বে এবং 70 খ্রীষ্টাব্দতে মন্দির ধ্বংসের পূর্বে।
গ্রাহক
পত্রটির গ্রাহক গণ খুব সম্ভবতঃ যিহুদী বিশ্বাসীরা ছিলেন যারা যিহুদা এবং শমরিয় জুড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তথাপি, “জাতিগণের মধ্যে বিচ্ছিন্ন 12 উপজাতির” প্রতি যাকোবের প্রারম্ভিক অভিবাদনের ওপরে ভিত্তি করে বলা যায় এই ক্ষেত্রগুলো যাকোবের প্রকৃত শ্রোতাগণের পক্ষে প্রবল সম্ভাবনাময় হচ্ছে।
উদ্দেশ্য
যাকোবের অতি মহত্বপূর্ণ উদ্দেশ্যকে যাকোবের 1:2-4 পদে দেখা যায়। তার প্রারম্ভিক বাক্য সমূহের মধ্যে, যাকোব তার পাঠকদের এটাকে খাঁটি আনন্দ বলে বিবেচনা করতে বলেছেন, আমার ভ্রাতা এবং ভগ্নীগণ, কখনও তোমরা বিভিন্ন প্রকারের পরীক্ষায় পড় না কেন, তোমরা জানো যে তোমাদের বিশ্বাসের পরীক্ষা ঐকান্তিকতা উত্পন্ন করে, এই অধ্যায় ইঙ্গিত দেয় যাকোবের শোতৃবৃন্দ নানান প্রকারের পরীক্ষার সম্মুখীন হচ্ছিল। যাকোব তার শ্রোতাদের ঐশ্বরিক প্রজ্ঞাকে অনুসরণ করতে বলেছেন (1:5) যাতে করে পরীক্ষার মধ্যেও তাদের কাছে আনন্দ থাকে। যাকোবের শ্রোতাদের মধ্যে কতিপয় লোক ছিল যারা বিশ্বাসের থেকে অনেক দুরে বিপথগামী হয়েছিল। এবং যাকোব তাদের জগতের বন্ধু হতে সাবধান করলেন (4:4), যাকোব বিশ্বাসীদের নিজেদের বিনম্র হওয়ার নির্দেশ দিলেন যাতে করে ঈশ্বর [তাদের] উঁচুতে তুলবেন। তিনি শিক্ষা দিলেন ঈশ্বরের সামনে বিনম্রতা প্রজ্ঞার একটি পথ হচ্ছে।
বিষয়
প্রকৃত বিশ্বাস
রূপরেখা
1. প্রকৃত ধর্মের ওপরে যাকোবের নির্দেশাবলী — 1:1-27
2. মহৎ কার্য্যের দ্বারা প্রকৃত বিশ্বাসকে প্রদর্শন করা যায় — 2:1-3:12
3. ঈশ্বরের থেকে সত্য জ্ঞান আসে — 3:13-5:20