2 পিতর
গ্রন্থস্বত্ব
2 পিতরের লেখক হচ্ছেন প্রেরিত পিতর, যেমনটি 2 পিতর 1:1 পদে উল্লিখিত হয়েছে, তিনি ওই দাবিটি 3:1 পদে করেন, 2 পিতরের লেখক যীশুর চেহারার পরিবর্তনকে প্রতক্ষ্য করেছেন (1:16-18), সাংক্ষেপিক সুসমাচার অনুসারে, পিতর তিনজন শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন (অন্য দুই ব্যক্তি যাকোব এবং যোহন)। 2 পিতরের লেখক আবারও ঘটনাকে উল্লেখ করে যে তার মৃত্যু নির্ধারিত হচ্ছে যা মনে হয় শহীদের মৃত্যু (1:14); যোহন 21:18-19 এর মধ্যে, যীশু ভবিষ্যদ্বাণী করেন যে পিতর শহীদের মৃত্যু বরণ করবেন যার পরে কারাবাসের দিন হতে দেখা যায়।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 65 থেকে 68 খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়।
এটা সম্ভবত রোম থেকে লেখা হয়েছিল যেখানে প্রেরিত জীবনের শেষ বছরগুলো কাটিয়েছিলেন।
গ্রাহক
সেই একই শোতৃবৃন্দের প্রতি ভালোভাবে লেখা হয়ে থাকবে যেমন প্রথম পিতর তাদের নিকট লেখা হয়েছিল যারা এশিয়া মাইনরের উত্তরাঞ্চল থেকে ছিল।
উদ্দেশ্য
পিতর খ্রিষ্টীয় বিশ্বাসের ভিত্তির একটি অভিজ্ঞান প্রদান করতে লিখেছিলেন (1:12-13, 16-21) এবং বিশ্বাসের মধ্যে বিশ্বাসীদের ভবিষ্যত প্রজন্মদেরকে নির্দেশ দিতে (1:15) এটার প্রেরিত সংক্রান্ত ঐতিহ্যকে সুনিশ্চিত কোরে, পিতর লিখেছিলেন কারণ তার দিন কম ছিল এবং তিনি জানতেন যে ঈশ্বরের লোকেরা অনেক বিপদের সম্মুখীন হচ্ছিল (1:13-14; 2:1-3), পিতর তার পাঠকদের মিথ্যা শিক্ষকদের আগমন সম্বন্ধে সাবধান করতে লিখেছিলেন (2:1-22) যারা প্রভুর শীঘ্র প্রত্যাবর্তনকে অস্বীকার করে।
বিষয়
মিথ্যা শিক্ষকদের বিরুদ্ধে সাবধানবাণী
রূপরেখা
1. অভিবাদন — 1:1, 2
2. খ্রিষ্টিয় গুণের মধ্যে বৃদ্ধি — 1:3-11
3. পিতরের বার্তার উদ্দেশ্য — 1:12-21
4. মিথ্যা শিক্ষকদের বিরুদ্ধে সাবধানবাণী — 2:1-22
5. খ্রীষ্টের প্রত্যাবর্তন — 3:1-16
6. উপসংহার — 3:17, 18