2 করিন্থীয়
গ্রন্থস্বত্ব
পৌল তার জীবনের এক অসহায় দিনের 2 করিন্থীয় লিখেছিলেন। তিনি জেনেছিলেন যে করিন্থে মণ্ডলী সংঘর্ষ করছিল, এবং তিনি ব্যবস্থা নিতে চাইলেন বিশ্বাসীদের ওই স্থানীয় কাঠামোতে ঐক্য বজায় রাখতে। পৌল যখন পত্রটি লিখলেন, তখন করিন্থের বিশ্বাসীদের প্রতি তার প্রেমের কারণে তিনি পীড়া তথা ক্রোধ অনুভব করলেন। পীড়া মানুষের ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ করে, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে প্রাচুর্যতা “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়” (2 করিন্থীয় 12:7-10)। পত্রের মধ্যে পৌল তার সেবাকার্য্য এবং প্রেরিত সংক্রান্ত কতৃত্বকে তীব্রভাবে পক্ষালম্বন করেন। তিনি পত্রটি শুরু করেন ঘটনাকে সুনিশ্চিত কোরে যে তিনি ঈশ্বরের ইচ্ছায় খ্রীষ্টের একজন প্রেরিত হচ্ছেন (2 করিন্থীয় 1:1)। পৌলের পত্রটি প্রেরিত এবং খ্রিষ্টীয় বিশ্বাস সম্পর্কে বহু কিছু প্রকাশ করে।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 55 থেকে 56 খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়।
করিন্থীয়দের প্রতি পৌলের দ্বিতীয় পত্রটি মাকিদনিয়া থেকে লেখা হয়েছিল।
গ্রাহক
পত্রটি করিন্থের ঈশ্বরের মণ্ডলী এবং তাদের উদ্ধেশ্যে সম্বোধিত করা হয়েছিল যারা এশিয়া নামক একটি রোমীয় প্রদেশে বাস করত যার রাজধানী ছিল করিন্থ।
উদ্দেশ্য
এই পত্রটি রচনার ক্ষেত্রে পৌলের মনে নানান উদ্দেশ্য ছিল, পৌলের দ্বারা অনুভূত স্বস্তি এবং আনন্দ প্রকাশ করতে, কারণ করিন্থীয়রা তার বেদনাদায়ক পত্রটির প্রতি অনুকুল সাড়া দিয়েছিল (1:3-4; 7:8-9, 12:13), তাদেরকে জানতে দিতে যে তিনি এশিয়া প্রদেশের মধ্য দিয়ে যেতে গিয়ে সমস্যা ভোগ করেছিলেন (1:8 11), তাদের বলতে আহত পক্ষদের ক্ষমা করতে (2:5-11), তাদের সাবধান করতে তারা যেন অবিশ্বাসীদের সঙ্গে অসমভাবে যোয়ালিতে বদ্ধ না হয় (6:14-7:10), তাদের নিকট খ্রিষ্টিয় সেবাকার্যের প্রকৃত প্রকৃতি এবং মহান আহ্বানকে ব্যাখ্যা করতে (2:14-7:4), করিন্থীয়দের দানের অনুগ্রহ সম্বন্ধে শিক্ষা দিতে এবং সুনিশ্চিত করতে যে তারা যিরুশালেমে দরিদ্র খ্রীষ্টানদের জন্য সংগ্রহের কার্য যেন সম্পূর্ণ করে (অধ্যায় 8, 9)।
বিষয়
পৌলের দ্বারা তার প্রেরিতত্তের পক্ষ সমর্থন
রূপরেখা
1. তার সেবাকার্য়ের ওপরে পৌলের ব্যাখ্যা — 1:1-7:16
2. যিরুশালেমে দরিদ্রদের জন্য সংগ্রহ — 8:1-9:15
3. পৌল দ্বারা তার কতৃত্ত্বের পক্ষ সমর্থন — 10:1-13:10
4. ত্রিত্ববাদী আশ্বীর্বাদের সাথে উপসংহার — 13:11-14