1 করিন্থীয়
গ্রন্থস্বত্ব
পৌলকে এই পুস্তকটির রচয়িতা রূপে স্বীকৃত করা হয় (1 করিন্থীয় 1:1-2); এটা আবারও পৌলের পত্র রূপেও পরিচিত হচ্ছে। অন্য কোনো দিনের অথবা যখন তিনি ইফিষিয়তে ছিলেন–পৌল করিন্থীয়দের একটি পত্র লিখলেন যা 1 করিন্থীয়র পূর্ববর্তী ছিল (5:10-11) এবং করিন্থীয়রা পত্রটিকে ভুল বুঝলো এবং দুর্ভাগ্যক্রমে ওই পত্রটির অস্তিত্ব আর নেই। “পূর্ববর্তী পত্রটির” (যেমন এটাকে বলা হয়) বিষয়বস্তু সম্পূর্ণরূপে অজ্ঞাত, 1 করিন্থীয়কে পত্রটির প্রতিক্রিয়া রূপে বিবেচনা করা হয় যাকে পৌল করিন্থীয় মণ্ডলী থেকে প্রাপ্ত করেছিলেন, যা তারা সম্ভবত: পূর্ববর্তী পত্রের প্রতিক্রিয়াস্বরূপ লিখেছিল।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 55 থেকে 56 খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়।
পত্রটি ইফিষিয় থেকে লেখা হয়েছিল (1 করিন্থীয় 16:8)
গ্রাহক
1 করিন্থীয়র ইচ্ছুক পাঠকগণ “করিন্থের মধ্যে ঈশ্বরের মণ্ডলী” এর সদস্য ছিলেন (1 করিন্থীয় 1:2), যদিও পৌল আবারও তার অভীষ্ট পাঠকদের মধ্যে অন্তর্ভুক্ত করেন “সেই সকলকে যারা সম্মিলিতভাবে আমাদের প্রভু যীশুর নাম কোরে সর্বত্র আহ্বান করে” (1:2)।
উদ্দেশ্য
পৌল বিভিন্ন সুত্র সমূহ থেকে করিন্থের মণ্ডলীর বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে সূচনা পেয়েছিলেন। এই পত্রটি রচনার তার উদ্দেশ্য ছিল মণ্ডলীকে বির্দেশ দেওয়া এবং পুন:স্থাপন করা এটার দুর্বলতার ক্ষেত্রে, অন্যায় অভ্যাসগুলো সংশোধন করা যেমন বিভাজন (1 করিন্থীয় 1:10-4:21), পুনরুত্থান সম্পর্কে মিথ্যা শিক্ষা (1 করিন্থীয় 15), অনৈতিকতা (1 করিন্থীয় 5, 6:12-20), এবং প্রভুর ভোজের অমর্যাদা (1 করিন্থীয় 11:17-34)। করিন্থ মণ্ডলী বরদান প্রাপ্ত ছিল (1:4-7), কিন্তু অপরিপক্ক ও অনাধ্যাত্মিক (3:1-4) ছিল, তাই পৌল একটি গুরুত্বপূর্ণ মডেল দিলেন যে এটার মাঝে কিভাবে মণ্ডলীর দ্বারা পাপের সমস্যার বিহিত করা উচিত। সম্পর্ক সংক্রান্ত বিভাজন এবং সমস্ত প্রকারের অনৈতিকতার দিকে অন্ধ দৃষ্টি না রেখে, তিনি জীবন্ত সমস্যাগুলোর সমাধান করলেন।
বিষয়
বিশ্বাসীদের আচরণ
রূপরেখা
1. ভূমিকা — 1:1-9
2. করিন্থের মণ্ডলীতে বিভাজন — 1:10-4:21
3. নৈতিক এবং ন্যায়শাস্ত্র সম্বন্ধীয় বিবাদ — 5:1-6:20
4. বিবাহের নীতিমালা — 7:1-40
5. প্রেরিত সংক্রান্ত স্বাধীনতা — 8:1-11:1
6. আরাধনার ওপরে শিক্ষা — 11:2-34
7. আত্মিক বরদান সমূহ — 12:1-14:40
8. পুনরুত্থানের ওপরে শিক্ষা — 15:1-16:24