গালাতীয়
গ্রন্থস্বত্ব
প্রেরিত পৌল এই পত্রটির রচয়িতা হচ্ছেন, এটা আদি মণ্ডলীর সর্বসম্মত মতবাদ ছিল। পৌল দক্ষিণ গালাতীয়র মণ্ডলী সমূহকে তাদের ওপর এক হাত নিয়ে চমকে দেওয়ার পরে এশিয়া মাইনরের দিকে তার প্রথম মিশনারি যাত্রাকালে পত্রটি লিখেছিলেন। গালাতীয় কোনো শহর ছিল না, রোম অথবা করিন্থের ন্যায়, কিন্তু বরং একটি রোমীয় প্রদেশ যার মধ্য বহু নগর এবং বিভিন্ন মণ্ডলী ছিল। যে গালাতীয়দের প্রতি পত্রটি সম্বোধিত করা হয়েছিল তারা পৌলের ধর্মান্তরিত ছিল।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 48 খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়।
পৌল সম্ভবতঃ আন্তিয়খিয়তে গালাতীয়দের প্রতি পত্রটি লিখেছিলেন, যেহেতু এটা ছিল তার গৃহ-ভিত্তি।
গ্রাহক
গালাতীয় মণ্ডলীর যারা সদস্য ছিল সেই গালাতীয়দের প্রতি পত্রটি লেখা হয়েছিল (গালাতীয় 1:1-2)।
উদ্দেশ্য
পত্রটির উদ্দেশ্য ছিল যুদাইজারদের মিথ্যা সুসমাচারকে খন্ডন করা, একটি সুসমাচার যার মধ্যে এই যিহুদী খ্রীষ্টানগণ অনুভব করেছিল যে পরিত্রানের জন্য সুন্নত অবশ্যম্ভাবী ছিল এবং গালাতীয়দের স্মরণ করাতে তাদের পরিত্রানের প্রকৃত ভিত্তি কি হচ্ছে। পৌল তার প্রেরিত সংক্রান্ত কতৃত্ত্বকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করার দ্বারা প্রতিক্রিয়া জানালেন এবং সেখানে সুসমাচারকে প্রতিপন্ন করলেন যা তিনি প্রচার করতেন। কেবল অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে লোকেরা ন্যায় পায়, এবং একমাত্র বিশ্বাসের দ্বারাই তারা তাদের নতুন জীবনকে আত্মার স্বাধীনতার মধ্যে অতিবাহিত করতে সক্ষম হয়।
বিষয়
খ্রীষ্টের মধ্যে স্বাধীনতা
রূপরেখা
1. ভূমিকা — 1:1-10
2. সুসমাচারের সত্যতা — 1:11-2:21
3. বিশ্বাসের দ্বারা ধার্ম্মিকতা — 3:1-4:31
4. বিশ্বাস এবং স্বাধীনতার জীবনের অভ্যাস — 5:1-6:18