মালাখি
গ্রন্থস্বত্ব
মালাখি 1:1 পুস্তকটির লেখককে ভাববাদী মালাখি রূপে চিহ্নিত করে। হিব্রুতে, নামটি একটি শব্দের অর্থ “বার্তাবাহক” থেকে আসে, যা মালাখির ভূমিকাকে ঈশ্বরের লোকদেরকে ঈশ্বরের বার্তা পৌঁছে দিতে প্রভুর ভাববাদী রূপে ইঙ্গিত করে,। যুগ্ম অর্থে, “মালাখি” বার্তাবাহক হচ্ছেন যিনি এই পুস্তকটি নিয়ে এসেছেন, এবং তার বার্তা হলো যে ঈশ্বর আর একজন বার্তাবাহককে ভবিষ্যতে প্রেরণ করবেন, যেন মহান ভাববাদী এলিয় প্রভুর দিনের র পূর্বে আসতে চলেছেন।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 430 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়।
এটা নির্বাসন-পরবর্তী পুস্তক, অর্থাৎ বাবিলের বন্দীত্বের থেকে প্রত্যাবর্তনের পরে লেখা হয়েছিল।
গ্রাহক
যিরুশালেমে বসবাসকারী লোকেদের প্রতি পত্র এবং সর্বত্র ঈশ্বরের লোকেদের প্রতি সাধারণ পত্র।
উদ্দেশ্য
লোকেদের স্মরণ করানো যে ঈশ্বর সেই সমস্ত কিছু করবেন যা তিনি করতে পারেন তার লোকেদের সাহায্য করতে এবং লোকেদের স্মরণ করাতে যে ঈশ্বর তাদের মন্দ কার্যের জন্য দায়ী করবেন যখন তিনি বিচারক রূপে আসবেন, লোকেদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা তাদের মন্দ কার্যের জন্য অনুতাপ করতে যাতে নিয়মের আশ্বীর্বাদকে পূর্ণ করা যায়। মালাখির মাধ্যমে এটাই ছিল ঈশ্বরের সাবধানবাণী লোকেদের বলতে যে তারা যেন ঈশ্বরের দিকে ফিরে আসে। পুরাতন নিয়মের শেষ পুস্তকটি কেবলমাত্র শেষ হয়, ঈশ্বরের ন্যায়ের ঘোষণার দ্বারা এবং আসন্ন মসীহার মাধ্যমে তাঁর পুন:স্থাপনের প্রতিশ্রুতিগুলি ইস্রায়েলীদের কানে বাজতে থাকে।
বিষয়
লৌকিকতা তিরস্কৃত হলো
রূপরেখা
1. যাজকদের ঈশ্বরকে সম্মান করতে উত্সাহিত করা হয় — 1:1-2:9
2. বিশ্বস্ততার প্রতি যিহুদাকে উপদেশ দেওয়া হয় — 2:10-3:6
3. যিহুদাকে ঈশ্বরের প্রতি ফিরতে উপদেশ দেওয়া হয় — 3:7-4:6