সখরিয়
গ্রন্থস্বত্ব
সখরিয় 1:1 পদটি সখরিয় পুস্তকটির লেখককে ভাববাদী সখরিয় রূপে চিহ্নিত করে, যিনি ইদ্দোর পৌত্র বেরিখিয়ের পুত্র ছিলেন। ইদ্দো নির্বাসন থেকে প্রত্যাগতদের মধ্যে যাজকীয় পরিবার সমূহের অন্যতম একটির প্রধান ছিলেন (নহমিয় 12:4, 16)। সখরিয় হয়ত তখন বালক থেকে থাকবে যখন তার পরিবার যিরুশালেম থেকে প্রত্যাবর্তন করেছিল। তার পরিবারের বংশের কারণে, সখরিয় ভাববাদীর অতিরিক্ত একজন যাজকও ছিলেন। সুতরাং, ইহুদীদের আরাধনা অভ্যাসের সাথে তার একটি অন্তরঙ্গ পরিচিতি ছিল এমনকি যদিও তিনি একটি সম্পূর্ণ মন্দিরে কখনও সেবা করেন নি।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 520 থেকে 480 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়।
এটা বাবিলের (নির্বাসনের) বন্দিত্বের থেকে প্রত্যাবর্তনের পরে লেখা হয়েছিল। মন্দির নির্মাণের পূর্বে ভাববাদী সখরিয় অধ্যায় 1-8 লিখেছিলেন এবং তারপরে মন্দির সম্পূর্ণ হওয়ার পরে অধ্যায় 9-14 লিখেছিলেন।
গ্রাহক
যিরুশালেমে বসবাসকারী লোকেরা এবং তারা যারা নির্বাসন থেকে ফিরে এসেছিল।
উদ্দেশ্য
সখরিয় রচনার উদ্দেশ্য ছিল অবশিষ্টাংশদেরকে আশা এবং বুদ্ধি দেওয়া যাতে তারা তাদের আগামী মসীহার উদ্দেশ্যে দৃষ্টিপাত করতে পারে যিনি যীশু খ্রীষ্ট হচ্ছেন। সখরিয় গুরুত্ব প্রদান করলেন যে ঈশ্বর তাঁর ভাববাদীদের ব্যবহার করেন শিক্ষা দিতে, সাবধান করতে এবং তাঁর লোকেদের সংশোধন করতে। দুর্ভাগ্যক্রমে, তারা শুনতে প্রত্যাখান করলো। পাপ ঈশ্বরের দন্ডকে মিয়ে এলো। পুস্তকটি আবারও স্বাক্ষ্য বহন করে যে এমনকি ভাববাণীকেও কলুষিত করা যেতে পারে।
বিষয়
ঈশ্বরের উদ্ধার
রূপরেখা
1. অনুতাপের জন্য আহ্বান — 1:1-6
2. সখরিয়ের দর্শন — 1:7-6:15
3. উপবাস সম্বলিত প্রশ্নাবলী — 7:1-8:23
4. ভবিষ্যত সম্পর্কে গুরুভার — 9:1-14:21