হগয়
গ্রন্থস্বত্ব
হগয় 1:1 পদটি হগয় পুস্তকটির লেখককে ভাববাদী হগয় রূপে চিহ্নিত করে। ভাববাদী হগয় যিরুশালেমের ইহুদীদের প্রতি তার চারটি বার্তা সমূহকে নথিভুক্ত করেন। হগয় 2:3 পদ বোধ হয় ইঙ্গিত করে যে মন্দির ধ্বংস হওয়ার এবং নির্বাসনের পূর্বে ভাববাদী যিরুশালেমকে দেখেছিলেন, অর্থাৎ তিনি একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন, তার জাতির অতীত গৌরবকে দেখে, একজন ভাববাদী অনুকম্পাপূর্ণ ইচ্ছার সাথে তার লোকেদের নির্বাসনের ভষ্ম থেকে উত্থিত হতে দেখতে অনুপ্রাণিত হন এবং তাদের জাতির প্রতি ঈশ্বরের আলোতে ন্যায্য স্থানের পুনর্দাবি করেন।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 520 খ্রিষ্টপূর্বাব্দের আশপাশে হবে।
এটা একটি নির্বাসন-পরবর্তী পুস্তক, অর্থাৎ এটা বাবিলের বন্দীত্বের পরে লেখা হয়েছিল।
গ্রাহক
যিরুশালেমের নিবাসিবৃন্দ এবং তারা যারা নির্বাসন থেকে ফিরে এসেছিল।
উদ্দেশ্য
একটি নিরুপায় সন্তুষ্টি থেকে তাদের দেশে প্রত্যাবর্তনের সাথে প্রত্যাগত অবশিষ্টাংশকে বিশ্বাসের প্রকাশের অভিমুখে অগ্রসর হতে উত্সাহ প্রদান কোরে একটি প্রচেষ্টার দ্বারা মন্দির এবং আরাধনাকে পুনর্নির্মাণ করা জাতির প্রধান লক্ষ্য ছিল। তাদের উত্সাহিত করা যে সদাপ্রভু তাদের এবং দেশকে আশ্বীর্বাদ করবেন যেই তারা মন্দিরকে পুনর্নির্মাণ করতে অগ্রসর হবে, প্রত্যাগত অবশিষ্টাংশদের উত্সাহিত করা যে তাদের অতীতের বিদ্রোহ সত্বেও তাদের জন্য সদাপ্রভুর নিকট গুরুত্বের একটি ভবিষ্যত স্থান আছে।
বিষয়
মন্দিরের পুনর্নির্মাণ
রূপরেখা
1. নম্দিরের জন্য আহ্বান — 1:1-15
2. প্রভুতে সাহস — 2:1-9
3. জেবনের শুদ্ধিকরণের জন্য আহ্বান — 2:10-19
4. ভবিষ্যতে আস্থা রাখার জন্য আহ্বান — 2:20-23