গীতসংহিতা
প্রথম বই
1
ধন্য সেই ব্যক্তি,
যে দুষ্টদের পরামর্শে চলে না,
পাপীদের সঙ্গে পথে দাঁড়ায় না,
কিংবা বিদ্রূপকারীদের সভায় বসে না।
2 কিন্তু তার আনন্দ সদাপ্রভুুর ব্যবস্থার মধ্যে,
তাঁর ব্যবস্থার উপর সে দিন ও রাত ধ্যান করে।
3 সে এমন একটি গাছের মত হবে,
যা জলের প্রবাহের কাছে রোপিত যা সঠিক দিনের তার ফল উত্পন্ন করে। যার পাতা শুকিয়ে যায় না;
যা কিছু করে তাতে উন্নতিলাভ করবে।
4 দুষ্টেরা সেই রকম নয়,
কিন্তু বরং তারা তুষের মত যা বাতাস উড়িয়ে নিয়ে যায়।
5 তাই দুষ্টেরা বিচারের মধ্যে দাঁড়াবে না,
পাপীরাও ধার্ম্মিকদের সভার মধ্যে থাকবে না।
6 কিন্তু সদাপ্রভুু ধার্ম্মিকদের পথ জানেন,
কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হবে।
