হিতোপদেশ
গ্রন্থস্বত্ব
রাজা শলোমন হিতোপদেশের মুখ্য গ্রথকার হচ্ছেন। শলোমনের নাম 1:1, 10:1, এবং 25:1 এর মধ্যে দেখা যায়। অন্যান্য যোগদানকারীদের মধ্যে একদল লোক অন্তর্ভুক্ত হয় তাদেরকে বলা হয় “জ্ঞানী” যেমন আগুর, এবং রাজা লমুয়েল। বাইবেলের বাকি অংশের ন্যায়, হিতোপদেশ ঈশ্বরের পরিকল্পনার দিকে ইঙ্গিত করে, বরং হয়ত অতি সুক্ষ্ম ভাবে। এই পুস্তকটি ইস্রায়েলীদের দেখিয়েছিল বেঁচে থাকার সঠিক পথ, ঈশ্বরের পথ। এটা সম্ভব যে ঈশ্বর শলোমনকে অনুপ্রাণিত করেছিলেন এই বিভাগটিকে নথিভুক্ত করতে জ্ঞানী কথার ওপর ভিত্তি করে যা তার সারা জীবনের মাধ্যমে প্রকট হয়েছিল।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 971 থেকে 986 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়।
রাজা হিসাবে শলোমনের রাজত্বের দিন, হিতোপদেশ সহস্র বত্সর পূর্বে ইস্রায়েলে লেখা হয়েছিল, এটার প্রজ্ঞা যে কোনো দিনের র যে কোনো সংস্কৃতিতে প্রযোজ্য হচ্ছে।
গ্রাহক
হিতোপদেশের বিভিন্ন শোতৃমন্ডলী আছে। এটা পিতা-মাতার প্রতি সম্বোধিত করা হয় তাদের সন্তানদের নির্দেশ দেওয়ার জন্য। পুস্তকটি আবারও প্রযোজ্য হয় যুবক এবং যুবতীদের ওপর যারা জ্ঞানের অন্বেষণ করছে, এবং অবশেষে, এটা আজকের বাইবেল পাঠকদের কাছে বাস্তবিক উপদেশ প্রদান করে যারা ঈশ্বরীয় জীবন অতিবাহিত করতে চায়।
উদ্দেশ্য
হিতোপদেশের পুস্তকে, শলোমন ঈশ্বরের মনকে বিভিন্ন বিষয়ে প্রকাশ করেন যেমন উঁচু এবং অতি উঁচু এবং স্বাভাবিক, সাধারণ, দৈনন্দিন পরিস্থিতির ওপরেও। এটা প্রতীত হয় যে শলোমনের একাগ্রতা থেকে কোনো বিষয় বস্তুই বাদ যায় নি। ব্যক্তিগত আচরণ, যৌন সম্বন্ধ, ব্যবসায়, সম্পদ, দান, উচ্চাকাঙ্খা, নিয়মানুবর্তিতা, ঋণ, শিশু-প্রতিপালন, চরিত্র, মদ্যপান, রাজনীতি, প্রতিশোধ, এবং ঈশ্বরত্ব বিষয়গুলো বহু বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে যেগুলোকে জ্ঞানপূর্ণ বক্তব্যের সমৃদ্ধ সংগ্রহের মধ্যে আবৃত করা হয়েছে।
বিষয়
প্রজ্ঞা
রূপরেখা
1. প্রজ্ঞার গুণ — 1:1-9:18
2. শলোমনের হিতোপদেশ — 10:1-22:16
3. প্রজ্ঞার কথা — 22:17-29:27
4. আগুরের বাক্য — 30:1-33
5. লমুয়েলের বাক্য — 31:1-31