নহিমিয়
গ্রন্থস্বত্ব
যিহুদী পরম্পরা স্বয়ং নহিমিয়কে (সদাপ্রভু শক্তি দেন) এই ঐতিহাসিক পুস্তকের প্রাথমিক গ্রন্থকার রূপে চিহ্নিত করে। পুস্তকটির বেশীরভাগ অংশ প্রথম-পুরুষ প্রেক্ষাপটে লিখিত হয়েছিল। তার যৌবন এবং পৃষ্ঠভূমি সম্পর্কে কোনো কিছুই জানা যায় না; পার্সিয়ান রাজকীয় বিচারলয়ে রাজা অর্তক্ষস্তর ব্যক্তিগত পানপাত্র-বাহক রূপে কর্মরত অবস্থায় এক সাবালক রূপে তার সাথে আমাদের সাক্ষাত হয় (নহিমিয় 1:11-2:1)। নহিমিয় পুস্তকটিকে ইষ্রা পুস্তকের জের হিসাবে অধ্যয়ন করা যেতে পারে, এবং কতিপয় পন্ডিতগণ বিশ্বাস করেন যে দুইটি পুস্তক আসলে একটিই ছিল।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 457 থেকে 400 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়।
পুস্তকটি যিহুদাতে লেখা হয়েছিল, সম্ভবতঃ যিরুশালেমে, পার্সিয়ান দিন কালের মধ্যে কোনো দিনের, বাবিলের থেকে প্রত্যাবর্তনের পরে।
গ্রাহক
নহিমিয়র ইচ্ছুক শ্রোতৃমন্ডলী ছিল ইস্রায়েলীদের প্রজন্ম সমূহ যারা বাবিলের নির্বাসন থেকে প্রত্যাবর্তন করেছিল।
উদ্দেশ্য
গ্রন্থকার স্পষ্টভাবে চেয়েছিলেন তার পাঠকবৃন্দ জানুক তাঁর মনোনীত লোকেদের প্রতি ঈশ্বরের ক্ষমতা এবং প্রেমকে এবং তাঁর প্রতি তাদের নিয়ম সম্বন্ধীয় দায়িত্ব সমূহকে। ঈশ্বর প্রার্থনার উত্তর দেন। তিনি তার লোকেদের জীবন সম্বন্ধে উত্সাহ গ্রহণ করেন, তাদের যা প্রয়োজন তা পূরণ করেন যারা তার আজ্ঞা সমূহকে মান্য করে। লোকেদের অবশ্যই একসাথে কার্য করা এবং তাদের সম্পদ সমূহ কে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া উচিত। ঈশ্বরের অনুগামীদের জীবনে স্বার্থপরতার কোনো স্থান নেই। নহিমিয় ধনীদের এবং সৎ লোকেদের স্মরণ করিয়ে দেন তারা যেন দরিদ্রদের থেকে কোনোরকম সুবিধা গ্রহণ না করেন।
বিষয়
পুনর্নির্মাণ
রূপরেখা
1. রাজ্যপাল রূপে নহিমিয়র প্রথম কার্যকাল — 1:1-12:47
2. রাজ্যপাল রূপে নহিমিয়র দ্বিতীয় কার্যকাল — 13:1-31