ইহুদীদের পাপস্বীকার৷
10
ঈশ্বরের বাড়ির সামনে ইষ্রার এইরকম প্রার্থনা,
পাপস্বীকার,
কান্না ও প্রণাম করার দিনের ইস্রায়েল থেকে পুরুষ,
মহিলা এবং ছেলে মেয়েরা খুব বড় একটি সমাবেশ তাঁর কাছে জড়ো হয়েছিল,
কারণ লোকেরা খুব কাঁদছিল৷
2 তখন এলম-সন্তানদের মধ্যে যিহীয়েলের ছেলে শখনিয় ইষ্রাকে উত্তরে বলল,
“আমরা নিজেদের ঈশ্বরের আদেশ অমান্য করেছি ও দেশে বসবাসকারী লোকেদের মধ্যে থেকে অযিহুদি মেয়েদেরকে বিয়ে করেছি;
তবুও এ বিষয়ে ইস্রায়েলের জন্য এখনও আশা আছে৷
3 অতএব আসুন,
আমার প্রভুর পরিকল্পনা অনুসারে ও আমাদের ঈশ্বরের আদেশে ভীত লোকেদের পরিকল্পনা অনুসারে সেই সমস্ত স্ত্রী ও তাদের জন্ম দেওয়া সন্তানদের ত্যাগ করে আমরা এখন আমাদের ঈশ্বরের সঙ্গে নিয়ম করি;
আর তা ব্যবস্থা অনুসারে করা হোক৷
4 আপনি উঠুন,
কারণ এই কাজের ভার আপনারই উপরে আছে এবং আমরাও আপনার সাহায্যকারী,
আপনি সাহসের সঙ্গে কাজ করুন৷”
5 তখন ইষ্রা উঠে ঐ বাক্য অনুসারে কাজ করতে যাজকদের,
লেবীয়দের ও সমস্ত ইস্রায়েলের প্রধানদেরকে শপথ করালেন,
তাতে তারা শপথ করল৷
6 পরে ইষ্রা ঈশ্বরের বাড়ির সামনে থেকে উঠে ইলীয়াশীবের ছেলে যিহোহাননের ঘরে ঢুকলেন,
কিন্তু সেখানে যাবার আগে কোনো কিছু রুটি খাননি বা জল পান করেন নি৷ কারণ বন্দীদশা থেকে আসা লোকেদের সত্য অমান্য করাতে তিনি শোক করছিলেন৷
7 পরে যিহূদা ও যিরূশালেমের সব জায়গায় বন্দীদশা থেকে আসা লোকেদের কাছে ঘোষণা করা হল যে,
“তারা যেন যিরূশালেমে জড়ো হয়,
8 আর যে কেউ শাসনকর্ত্তাদের ও প্রাচীনদের পরিকল্পনা অনুসারে তিন দিনের মধ্যে না আসবে,
তার বিষয়সম্পত্তি বাজোয়াপ্ত হবে ও বন্দীদশা থেকে আসা লোকেদের সমাজ থেকে তাকে আলাদা করে দেওয়া হবে৷”
9 পরে যিহূদার ও বিন্যামীনের সমস্ত পুরুষ তিন দিনের মধ্যে যিরূশালেমে জড়ো হল;
সেই নবম মাসের কুড়ি দিনের দিন ৷
10 আর সকলে ঈশ্বরের বাড়ির সামনের রাস্তায় বসে সেই বিষয়ের জন্য ও ভারী বৃষ্টির জন্য কাঁপছিল৷ পরে ইষ্রা যাজক উঠে তাদেরকে বললেন,
“তোমরা সত্যকে অমান্য করেছ,
অইহুদী মেয়েদেরকে বিয়ে করে ইস্রায়েলের দোষ বাড়িয়েছ৷
11 অতএব এখন তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে দোষ স্বীকার কর ও তাঁর ইচ্ছা অনুসারে কাজ কর এবং দেশের বসবাসকারী লোকেদের থেকে ও অযিহুদি স্ত্রীদের থেকে নিজেদেরকে আলাদা কর৷”
12 তখন সমস্ত সমাজ জোরে চিত্কার করে উত্তর দিল,
“হ্যাঁ;
আপনি যেমন বললেন,
আমরা তেমনি করব৷
13 কিন্তু লোক অনেক এবং ভারী বর্ষার দিন,
বাইরে দাঁড়িয়ে থাকার আমাদের শক্তি নেই এবং এটা এক দিনের কিংবা দুই দিনের কাজ নয়,
যেহেতু আমরা এ বিষয়ে মহা অপরাধ করেছি৷
14 অতএব সমস্ত সমাজের পক্ষে আমাদের শাসনকর্ত্তা নিযুক্ত হোক এবং আমাদের নগরে নগরে যারা অযিহুদি মেয়েদেরকে বিয়ে করেছে,
তারা এবং তাদের সঙ্গে প্রত্যেক নগরের প্রাচীনেরা ও বিচারকর্তারা নিজেদের নির্ধারিত দিনের আসুক;
তাতে এ বিষয়ে আমাদের ঈশ্বরের প্রচণ্ড রাগ আমাদের থেকে দূর হবে৷”
15 এই প্রস্তাবের বিরুদ্ধে শুধু অসাহেলের ছেলে যোনাথন ও তিকবের ছেলে যহসিয় উঠল এবং মশুল্লম ও লেবীয় শব্বথয় তাদের সাহায্য করল৷
16 আর বন্দীদশা থেকে ফিরে আসা লোকেরা ঐ রকম করল৷ আর ইষ্রা যাজক এবং নিজেদের বাবার বংশ অনুসারে ও প্রত্যেকের নাম অনুসারে নির্দ্দিষ্ট কতগুলি বংশের প্রধানেরা আলাদা আলাদা করে দশম মাসের প্রথম দিনের সেই বিষয়ে অনুসন্ধান করতে বসলেন৷
17 প্রথম মাসের প্রথম দিনের তাঁরা অযিহুদি মেয়েদেরকে যে পুরুষরা গ্রহণ করেছিল তাদের বিচার শেষ করলেন৷
অসবর্ণ বিবাহের জন্য যারা দোষী৷
18 যাজক সন্তানদের মধ্যে অযিহুদি মেয়েদেরকে যে পুরুষরা গ্রহণ করেছিল তারা ছিল;
যিহোষাদকের ছেলে যে যেশূয়,
তাঁর সন্তানদের ও ভাইদের মধ্যে মাসেয়,
ইলীয়েষর,
যারিব ও গদলিয়৷
19 এরা নিজেদের স্ত্রী ত্যাগ করবে বলে হাত বাড়াল এবং দোষী হওয়ার জন্য পালের এক একটি ভেড়া উত্সর্গ করল৷
20 আর ইম্মেরের সন্তানদের মধ্যে হনানি ও সবদিয়৷
21 হারীমের সন্তানদের মধ্যে মাসেয়,
এলিয়,
শময়িয়,
যিহীয়েল ও উষিয়৷
22 পশহূরের সন্তানদের মধ্যে ইলিয়ৈনয়,
মাসেয় ইশ্মায়েল,
নথনেল,
যোষাবদ ও ইলীয়াসা৷
23 আর লেবীয়দের মধ্যে যোষাবদ,
শিমিয়ি,
কলায় অর্থাৎ কলীট,
পথাহিয়,
যিহূদা ও ইলীয়েষর৷
24 আর গায়কদের মধ্যে ইলীয়াশীব;
দারোয়ানদের মধ্যে শল্লুম,
টেলম ও ঊরি৷
25 আর ইস্রায়েলের মধ্যে,
পরিয়োশের সন্তানদের মধ্যে রমিয়,
যিষিয়,
মল্কিয়,
মিয়ামীন,
ইলীয়াসর,
মল্কিয় ও বনায়৷
26 এলমের সন্তানদের মধ্যে মত্তনিয়,
সখরিয়,
যিহীয়েল,
অব্দি,
যিরেমোৎ ও এলিয়৷
27 সত্তূর সন্তানদের মধ্যে ইলিয়ৈনয়,
ইলীয়াশীব,
মত্তনিয়,
যিরেমোৎ,
সাবদ ও অসীসা৷
28 বেবয়ের সন্তানদের মধ্যে যিহোহানন,
হনানিয়,
সববয়,
অৎলয়৷
29 বানির সন্তানদের মধ্যে মশুল্লম,
মল্লূক ও অদায়া,
যাশূব,
শাল ও যিরমোৎ৷
30 পহৎ-মোয়াবের সন্তানদের মধ্যে অদন,
কলাল,
বনায়,
মাসেয় মত্তনিয়,
বৎসলেল,
বিন্নূয়ী ও মনঃশি৷
31 হারীমের সন্তানদের মধ্যে ইলীয়েষর,
যিশিয়,
মল্কিয়,
শময়িয়,
শিমিয়োন,
32 বিন্যামীন,
মল্লূক,
শমরিয়৷
33 হশূমের সন্তানদের মধ্যে মত্তনয়,
মত্তত্ত,
সাবদ,
ইলীফেলট,
যিরেময়,
মনঃশি,
শিমিয়ি৷
34 বানির সন্তানদের মধ্যে মাদয়,
অম্রাম ও ঊয়েল,
35 বনায়,
বেদিয়া,
কলূহূ,
36 বনিয়,
মরেমোৎ,
ইলীয়াশীব,
37 মত্তনিয়,
মত্তনয়,
যাসয়,
38 বানি,
বিন্নূয়ী,
শিমিয়ি,
39 শেলিমিয়,
নাথন,
অদায়া,
40 মক্নদবয়,
শাশয়,
শারয়,
41 অসরেল,
শেলিমিয়,
শময়ির,
42 শল্লুম,
অমরিয়,
যোষেফ৷
43 নবোর সন্তানদের মধ্যে যিয়ীয়েল,
মত্তিথিয়,
সাবদ,
সবীনঃ,
যাদয় ও যোয়েল,
বনায়৷
44 এরা অযিহুদি স্ত্রী গ্রহণ করেছিল এবং কারও কারও স্ত্রীর গর্ভে সন্aতান হয়েছিল৷