2 বংশাবলি
গ্রন্থস্বত্ব
যিহুদী পরম্পরা এটার লেখক রূপে অধ্যাপক ইস্রা কে কৃতিত্ব দেয়। 2 বংশাবলী শলোমনের শাসন দিয়ে শুরু হয়। শলোমনের মৃত্যুর পরে, রাজত্ব বিভক্ত হয়ে গিয়েছিল। 1 বংশাবলীর সঙ্গী হিসাবে 2 বংশাবলী যিহুদী লোকেদের ইতিহাসকে, রাজা শলোমনের রাজত্ব থেকে শুরু করে বাবিলের বন্দিত্ব পর্যন্ত ক্রমাগত চালিয়ে নিয়ে যায়।
রচনার সময় এবং তারিখ
আনুমাণিক 450 থেকে 425 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী দিন। বংশাবলির তারিখ নির্ধারণ করা কুখ্যাতিপূর্ণভাবে কঠিন, যদিও এটা স্পষ্টভাবে বাবিল থেকে ইস্রায়েলের প্রত্যাবর্তনের পরে হবে। গ্রাহক প্রাচীন যিহুদীগণ এবং পরবর্তীকালে বাইবেলের সমগ্র পাঠকগণ।
উদ্দেশ্য
2 বংশাবলী পুস্তকটি বেশীরভাগ একই সংবাদ পরিবেশন করে যেমনটি 2 শমূয়েল এবং 2 রাজাবলিতে পাওয়া যায়। 2 বংশাবলী পুস্তকটি সমকালীন যাজকীয় বিষয়ের ওপর অধিকতর ধ্যান কেন্দ্রিত করে। 2 বংশাবলী পুস্তকটি প্রয়োজনীয়ভাবে জাতির ধার্মিক ইতিহাসের একটি বিবর্তন হচ্ছে।
বিষয়
ইস্রায়েলের আত্মিক ঐতিহ্য।
রূপরেখা
1. শলোমনের অধীনে ইস্রায়েলের ইতিহাস — 1:1-9:31
2. রহবিয়াম থেকে আহস — 10:1-28:37
3. হিষ্কিয় থেকে যিহূদার শেষ — 29:1-36:23