1 বংশাবলি
গ্রন্থস্বত্ব
1 বংশাবলী পুস্তকটি নির্দিষ্টভাবে এর কোনো গ্রন্থকারের নাম বলে না, যিহুদী পরম্পরা লেখক রূপে অধ্যাপক ইস্রার ওপরে কৃতিত্ব দেয়। 1 বংশাবলী ইস্রায়েলীদের পরিবারের একটি সূচীর সাথে শুরু হয়। তখন এটা ইস্রায়েল নামে সংযুক্ত রাজ্যর ওপর দাউদের শাসনের বিবরণকে নিয়ে অগ্রসর হয়, পুস্তকটি রাজা দাউদের কাহিনীর একটি অতি নিকটস্থ বিষয় হচ্ছে, ইনি পুরাতন নিয়মের অন্যতম উচ্চ ব্যক্তিত্ব হচ্ছেন। এটার প্রশস্ত মতবাদ প্রাচীন ইস্রায়েলের রাজনৈতিক এবং ধার্মিক ইতিহাসকে আবৃত করে।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 450 থেকে 400 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়।
এটা স্পষ্ট যে, নির্বাসন থেকে ইস্রায়েলের প্রত্যার্বতনের পরে 1 বংশাবলী 3:19-24 তে উল্লিখিতি সূচি দাউদের বংশাবলী থেকে যেরুব্বাবেলের পরে ষষ্ঠ প্রজন্ম পর্যন্ত প্রসারিত করে।
গ্রাহক
প্রাচীন যিহুদী জনগণ এবং বাইবেলের সমস্ত পরবর্তী পাঠকগণ
উদ্দেশ্য
নির্বাসনের পরে 1 বংশাবলী পুস্তকটি লেখা হয়েছিল তাদেরকে সাহায্য করতে যারা ইস্রায়েলে ফিরছিল বুঝতে কিভাবে ঈশ্বরের আরাধনা করা যায়। ইতিহাস দক্ষিনের রাজত্বের ওপরে ধ্যান কেন্দ্রিত করেছিল, যিহুদার উপজাতি, বিন্ন্যামীন এবং লেবিযদের ওপরে। এই উপজাতি সমূহ ইচ্ছা পোষণ করেছিল ঈশ্বরের নিকটে বিশ্বস্ত হতে। ঈশ্বর দাউদের সাথে তাঁর নিয়মকে সম্মান করলেন দাউদের গৃহ প্রতিষ্ঠিত করতে, অথবা চিরকালের জন্য রাজত্ব করতে। জাগতিক রাজাগণ তা করতে পারত না, দাউদ এবং শলোমনের মাধ্যমে, ঈশ্বর তাঁর মন্দির নির্মাণ করলেন, যেখানে লোকেরা আরাধনা করতে আসতে পারত। শলোমনের মন্দির বাবেলের আক্রমনের দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল।
বিষয়
ইসরায়েলের আত্মিক ইতিহাস
রূপরেখা
1. বংশ পরম্পরা — 1:1-9:44
2. সৌলের মৃত্যু — 10:1-14
3. দাউদের অভিষেক এবং রাজপদ — 11:1-29:30