2 থিষলনীকীয়
গ্রন্থস্বত্ব
1 থিষললীকীয়র ন্যায়, এই পত্রটি পৌল শীল এবং তিমথির থেকে হচ্ছে। এই পত্রটির লেখক সেই একই শৈলী ব্যবহার করেছেন যেমন 1 থিষললীকীয় এবং অন্যান্য পত্রতে পৌল লিখেছিলেন। এটা দেখায় যে পৌল প্রধান লেখক ছিলেন। শীল এবং তীমথিকে অভিবাদনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। বহু পদের মধ্যে, আমরা লিখি, এটা দেখায় যে তারা তিনজন সকলে সম্মত ছিলেন। হস্তলিখন পৌলের ছিল না যেহেতু তিনি কেবল চূড়ান্ত অভিবাদন এবং প্রার্থনা লিখেছিলেন (2 থিষললীকীয় 3:17)। এটা মনে হয় যে পৌল পত্রটি হয়ত তিমথি ও শীলকে মুখে বলেছিলেন।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 51 থেকে 52 খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়।
পৌল 2 থিষললীকীয় করিন্থে লিখেছিলেন, যেখানে তিনি ছিলেন যখন তিনি 1 থিষললীকীয় লিখেছিলেন।
গ্রাহক
2 থিষললীকীয় 1:1, 2 থিষললীকীয়র অভীষ্ট পাঠকদের থিষললীকীয় মণ্ডলীর সদস্য রূপে পরিচয় করিয়ে দেয়।
উদ্দেশ্য
উদ্দেশ্য ছিল প্রভুর দিন সম্বন্ধে শিক্ষাগত ভুলকে সংশোধন করা। বিশ্বাসীদের প্রশংসা করা এবং বিশ্বাসের মধ্যে তাদের সংরক্ষণের ক্ষেত্রে তাদের উতসাহিত করা এবং তাদের তিরষ্কার করা যারা তাদের পরলোকতত্ত্ব সংক্রান্ত আত্ম-প্রবঞ্চনার কারণে বিশ্বাস করত যে যেহেতু প্রভুর দিন আসার ছিল সেইহেতু প্রভুর প্রত্যাবর্তন শীঘ্রই অনুষ্ঠিত হবে এবং এই মতবাদকে তারা নিজেদের লাভের জন্য অমর্যাদা করত।
বিষয়
আশার মধ্যে জীবন
রূপরেখা
1. অভিবাদন — 1:1, 2
2. বিপদের দিনের সান্তনা — 1:3-12
3. প্রভুর দিন সম্পর্কে সংশোধন — 2:1-12
4. তাদের অদৃষ্ট সম্বন্ধে অভিজ্ঞান — 2:13-17
5. বাস্তবিক বিষয় সমূহ সম্পর্কে উপদেশদান — 3:1-15
6. চূড়ান্ত অভিবাদন — 3:16-18