1 থিষলনীকীয়
গ্রন্থস্বত্ব
প্রেরিত পৌল দুই বার নিজেকে এই পত্রের রচয়িতা বলে পরিচিত করেছিলেন (1:1; 2:18)। দ্বিতীয় মিশনারি যাত্রায় পৌলের যাত্রা সঙ্গী শীল এবং তিমথি ছিল যখন মন্ডলীটি স্থাপিত হয়েছিল (প্রেরিতের কার্য 17:1 9), তিনি এই প্রথম পত্রটি সেখানকার বিশ্বাসীদেরকে লিখেছিলেন তার প্রস্থানের কয়েক মাসের মধ্যে। থিষললীকীয়তে পৌলের সেবাকার্য্য অবশ্যই কেবলমাত্র ইহুদীদের স্পর্শ করে নি বরং অইহুদীদেরও করেছিল। মণ্ডলীর মধ্যে অনেক অইহুদী মূর্তিপূজার থেকে বার হয়ে এসেছিল, যাহা সেই দিনের র ইহুদীদের মধ্যে একটি বিশেষ সমস্যা ছিল না (1 থিষললীকীয় 1:9)
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 51 খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়।
পৌল তার প্রথম পত্রটি থিষললীকীয় মণ্ডলীকে করিন্থ শহর থেকে লিখেছিলেন।
গ্রাহক
1 থিষললীকীয় 1:1 “থিষললীকীয় মণ্ডলীর” সদস্যদের পরিচয় করায় থিষললীকীয়কে লেখা প্রথম পত্রটির অভীষ্ট পাঠক রূপে, যদিও সাধারণভাবে এটা সর্বস্থানের খ্রীষ্টানদের সঙ্গে কথা বলে।
উদ্দেশ্য
এই পত্র রচনার মধ্যে পৌলের উদ্দেশ্য ছিল তাদের পরীক্ষার মধ্যে নতুন ধর্মান্তরিতদের উত্সাহিত করা (3:3 5), ঈশ্বরীয় জীবন সম্পর্কে নির্দেশ দেওয়া (4:1 12) এবং বিশ্বাসীদের ভবিষ্যত সম্পর্কে আশ্বাসন দেওয়া যারা খ্রীষ্টের প্রত্যাবর্তনের পূর্বে মারা যায় (4:13 18), অন্য কোনো নৈতিক এবং বাস্তবিক বিষয় সমূহকে সংশোধন করা।
বিষয়
মণ্ডলীর জন্য চিন্তা
রূপরেখা
1. ধন্যবাদ জ্ঞাপন — 1:1-10
2. প্রেরিত সংক্রান্ত কার্যাবলীর পক্ষালম্বন — 2:1-3:13
3. থিষললীকীয়দের প্রতি উপদেশ দান — 4:1-5:22
4. সমাপ্তি প্রার্থনা এবং আশ্বীর্বাদ — 5:23-28