দানিয়েল
গ্রন্থস্বত্ব
পুস্তকটি এটার লেখকের নামেই পরিচিত, দানিয়েলের পুস্তকটি সেই দিনের উত্পন্ন হয় যখন তিনি ইস্রায়েল থেকে বাবিলে একজন যিহুদী রূপে নির্বাসিত ছিলেন। “দানিয়েল” শব্দটির অর্থ হলো “ঈশ্বর আমার বিচারক।” পুস্তকটি বিভিন্ন অধ্যায়ে সূচিত করে যে দানিয়েল এটার লেখক ছিলেন, যেমন 9:2; 10:2। দানিয়েল বাবিলোনিয়ান রাজধানীতে তার দিনের যিহুদী বন্দীগণের জন্য তার অভিজ্ঞতা এবং ভাববাণী সমূহকে নথিভুক্ত করেছিলেন, যেখানে রাজার প্রতি তার সেবাকার্য্য সমাজের উচ্চতম স্তরের লোকেদের মাঝে প্রবেশ করতে তাকে সুবিধা প্রদান করেছিল। প্রভুর প্রতি তার বিশ্বস্ত সেবাকার্য্য এমন এক দেশ এবং সংস্কৃতিতে ছিল যা তার নিজের নয়, তাকে শাস্ত্র বাক্যের প্রায় সমস্ত লোকেদের কাছে অভূতপূর্ব করে তুলেছিল।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 605 থেকে 530 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়।
গ্রাহক
বাবিলে যিহুদী বন্দীগণ এবং বাইবেলের পর্রবর্তী পাঠকবর্গ
উদ্দেশ্য
দানিয়েল পুস্তকটি ভাববাদী দানিয়েলের কার্যকলাপ, ভাববাণী, এবং দর্শন সমূহকে নথিভুক্ত করে। পুস্তকটি শিক্ষা দেয় যে ঈশ্বর তাঁর অনুগামীদের নিকট বিশ্বস্ত হচ্ছেন। প্রলোভন এবং নিগ্রহ সত্বেও, বিশ্বাসীদের ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে হবে যখন তারা তাদের জাগতিক কর্তব্য সমূহ পালন করতে যায়।
বিষয়
ঈশ্বরের সার্বভৌমত্ব
রূপরেখা
1. দানিয়েল কতৃক মহান স্টাচুর স্বপ্নের ব্যাখ্যা — 1:1-2:49
2. ভয়ঙ্কর অগ্নিকুন্ড থেকে শদ্রক, মৈশক এবং অবেদনেগো উদ্ধার পেল 3:1-30
3. নবূখদনিৎসরের স্বপ্ন — 4:1-37
4. চলমান অঙ্গুলি লেখে এবং দানিয়েল বিনাশের ভবিষ্যদ্বাণী করে — 5:1-31
5. সিংহের গুহার মধ্যে দানিয়েল — 6:1-28
6. চার পশুর দর্শন — 7:1-28
7. ভেড়া, ছাগল এবং ক্ষুদ্র শৃঙ্গের দর্শন — 8:1-27
8. হানিয়েলের প্রার্থনা 70 বত্সরকে নিয়ে উত্তর দিল — 9:1-27
9. চূড়ান্ত মহা যুদ্ধ সম্পর্কে দানিয়েলের দর্শন — 10:1-12:13