যিহিস্কেল
গ্রন্থস্বত্ব
পুস্তকটি ভাববাদী এবং যাজক বূষির পুত্র যিহিষ্কেল দ্বারা রচিত বলে বিবেচনা করা হয়। তাহাকে যিরুশালেমের একটি যাজকীয় পরিবারে উত্থিত করা হয়েছিল এবং তিনি নির্বাসনের দিনের ইহুদীদের সঙ্গে বাবিলে থাকতেন। যিহিষ্কেলের যাজকীয় বংশ তার ভবিষ্যদ্বাণীসূচক সেবাকার্য়ের মাধ্যমে উজ্জ্বল হয়, তিনি প্রায়শই নিজে ভিন্ন ভিন্ন বিষয়ে যেমন মন্দির, যাজকত্ব, প্রভুর প্রতাপ, এবং বলি সংক্রান্ত ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন থাকতেন।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 593 থেকে 570 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়।
যিহিষ্কেল বাবিল থেকে লিখেছিলেন, কিন্তু তার ভাববাণী সমূহ ইস্রায়েল, মিশর, এবং বিভিন্ন প্রতিবেশী দেশগুলো নিয়ে সম্পর্কিত ছিল।
গ্রাহক
বাবিলের নির্বাসনে এবং গৃহে থাকা ইস্রায়েলী এবং বাইবেলের পরবর্তী সমস্ত পাঠকগণ।
উদ্দেশ্য
যিহিষ্কেল তার প্রজন্মের প্রতি সেবাকার্য্য করেছিলেন যারা প্রচন্ডভাবে পাপে পূর্ণ ছিল এবং একেবারে আশাবিহীন ছিল। তার ভবিষ্যদ্বাণীসুচক সেবাকার্যের দ্বারা তিনি তাদেরকে তত্ক্ষনাৎ অনুতাপে ফিরিয়ে আনতে এবং দূরবর্তী ভবিষ্যতের ওপর ভরসা স্থাপন করতে প্রচেষ্টা করেছিলেন। তিনি শিক্ষা দিয়েছিলেন যে ঈশ্বর মানবীয় দূতদের দ্বারা কার্য করেন, এমনকি ঈশ্বরের লোকেদের পরাজয় এবং হতাশার প্রয়োজন আছে ঈশ্বরের সার্বভৌমত্বকে সুনিশ্চিত করতে, ঈশ্বরের বাক্য কখনও ব্যর্থ হয় না, ঈশ্বর উপস্থিত আছেন এবং যে কোনো স্থানে তাঁর আরাধনা করা যেতে পারে। যিহিষ্কেল পুস্তকটি আমাদের স্মরণ করিয়ে দেয় সেই সমস্ত অন্ধকারের দিন প্রভুর অন্বেষণ করতে যখন আমরা অনুভব করি আমরা হারিয়ে গেছি, আমাদের নিজেদের জীবনকে পরীক্ষা করতে, এবং এমন এক জনের সঙ্গে আমাদের মিলিত হতে যিনি প্রকৃত ঈশ্বর হচ্ছেন।
বিষয়
প্রভুর মহিমা
রূপরেখা
1. যিহিষ্কেলের আহ্বান — 1:1-3:27
2. যিরুশালেম, যিহুদা, এবং মন্দিরের বিরুদ্ধে ভাববাণী — 4:1-24:27
3. জাতিগণের বিরুদ্ধে ভাববাণী সমূহ — 25:1-32:32
4. ইস্রায়েলীদের সম্পর্কে ভাববাণী সমূহ — 33:1-39:29
5. পুন:স্থাপনের দর্শন — 40:1-48:35