যিশাইয়
গ্রন্থস্বত্ব
যিশাইয় পুস্তকটি এটার লেখক যিশাইয়র থেকে থেকে নামটি নিয়েছে, একজন ভাববাদিন ভাববাদিনির সঙ্গে তার বিবাহ হয়েছিল যিনি দুটি সন্তানের জন্ম দিয়েছিলেন (যিশাইয় 7:3; 8:3)। যিহুদার চার রাজা ঊষিয়, যোথম, আহস এবং হিষ্কিয়ের (1:1) রাজত্বের অধীনে তিনি ভাববাদী বলেছিলেন এবং তিনি সম্ভবতঃ পঞ্চম এক দুষ্ট রাজা মন:শির অধীনে মৃত্যু বরণ করেছিলেন।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 740 থেকে 680 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়।
পুস্তকটি রাজা ঊষিয়র রাজত্বের শেষ দিকে এবং যোথম, আহস ও হিষ্কিয়ের রাজত্ব জুড়ে লেখা হয়েছিল।
গ্রাহক
প্রাথমিক শোতৃমন্ডলী যাকে যিশাইয় সম্বোধিত করেছিলেন তারা ছিল যিহুদার প্রজাগণ, যারা ঈশ্বরের ব্যবস্থা অনুসারে জীবন যাপন করতে ব্যর্থ হচ্ছিল।
উদ্দেশ্য
যিশাইয়র উদ্দেশ্য ছিল সমগ্র পুরাতন নিয়মের মধ্যে যীশু খ্রীষ্টের একটি ব্যাপক ভবিষ্যদ্বাণীপূর্ণ চিত্র আমাদেরকে প্রদান করা। এটা তার জীবনের সম্পূর্ণ কর্ম পরিধিকে অন্তর্ভুক্ত করে: তার আগমণের ঘোষণা (যিশাইয় 40:3-5), তার কুমারীর গর্ভে জন্ম (7:14), তার সুসমাচারের ঘোষণা (61:1), তার বলিসংক্রান্ত মৃত্যু 52:13-53:12, এবং তার প্রত্যাবর্তনের নিজস্ব দাবী 60:2-3। ভাববাদী যিশাইয়কে প্রাথমিকভাবে যিহুদার রাজাকে ভবিষ্যদ্বাণী করতে ডাকা হয়েছিল। যিহুদা পুনরুত্থান এবং বিদ্রোহের দিনের র মধ্য দিয়ে যাচ্ছিল। যিহুদাকে অশুরিয় এবং মিশরের দ্বারা ধ্বংস করার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু ঈশ্বরের দয়ায় অব্যাহতি পেয়েছিল। যিশাইয় পাপের থেকে অনুতাপের বার্তার ঘোষণা করেছিলেন এবং ভবিষ্যতে ঈশ্বরের উদ্ধার সম্পর্কে আশাবাদী ছিলেন।
বিষয়
পরিত্রান
রূপরেখা
1. যিহুদার তিরষ্কার — 1:1-12:6
2. অন্যান্য জাতিগণের বিরুদ্ধে তিরষ্কার — 13:1-23:18
3. ভবিষ্যতের বিপত্তি — 24:1-27:13
4. ইস্রায়েল এবং যিহুদার তিরস্কার — 28:1-35:10
5. হিষ্কিয় এবং যিশাইয়র ইতিহাস — 36:1-38:22
6. বাবিলোনীয় পৃষ্ঠভূমি — 39:1-47:15
7. শান্তির জন্য ঈশ্বরের পরিকল্পনা — 48:1-66:24