গণনা
গ্রন্থস্বত্ব
সার্বজনীন যিহুদী এবং খ্রিষ্টীয় পরম্পরা মোশির প্রতি গণনা পুস্তকের গ্রন্থস্বত্ব কে আরোপিত করে। পুস্তকটির মধ্যে বহু তথ্যাবলী, জনগননা, উপজাতি এবং যাজকীয় ব্যক্তিত্ব, এবং অন্যান্য সংখ্যাগত তথ্য সমূহ রয়েছে। গণনা পুস্তক মিশর থেকে যাত্রা শুরু করার পরে 2 বত্সর থেকে 38 বছরের দিনের র দুরত্বকে আবৃত করে, যখন জাতিটি তখনও পর্যন্ত সীনয় পর্বতে শিবিরস্থ ছিল, যাত্রা শুরু করার পরে 40 বত্সর পর্যন্ত যখন নতুন প্রজন্ম প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে প্রস্তুত হচ্ছিল। তাছাড়া, পুস্তকটি মিশর থেকে নির্গমনের পরে কেবলমাত্র 2 বছর এবং 40 বছরে যে ঘটনা সমূহ ঘটেছিল তাকে বিস্তৃতভাবে বর্ণন করে, বাকি 38 বছরের বেশিরভাগ দিনের র দীর্ঘ ভ্রমণ সম্পর্কে নিশ্চুপ থাকে।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 1446 থেকে 1405 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়।
মিশর থেকে ইস্রায়েলীদের প্রস্থানের দ্বিতীয় বত্সরে যেই তারা সীনয় পর্বতে শিবির স্থাপন করলো সেই পুস্তকটির ঘটনাবলী শুরু হোল (1:1)।
গ্রাহক
গণনা পুস্তক ইস্রায়েলের লোকেদের জন্য লেখা হয়েছিল প্রতিশ্রুত দেশের প্রতি তাদের যাত্রা বৃত্তান্তকে নথিভুক্ত করার উদ্দেশ্যে, কিন্তু এটা আবারও ভবিষ্যতের সমস্ত বাইবেল পাঠকদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন যেই আমরা স্বর্গের অভিমুখে যাত্রা করি।
উদ্দেশ্য
যেই দ্বিতীয় প্রজন্ম প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে প্রস্তুত ছিল (গণনা পুস্তক 33:2) মোশি ঠিক তখন গণনা পুস্তক লিখেছিলেন, সেই প্রজন্মকে উত্সাহিত করতে যাতে করে তারা বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের প্রতিশ্রুত দেশকে অধিকারে রাখতে পারে। গণনা পুস্তক আবারও জাতির প্রতি ঈশ্বরের নি:স্বর্ত বিশ্বস্ততাকে প্রদর্শন করে। প্রথম প্রজন্ম নিয়মের আশ্বীর্বাদকে প্রত্যাখ্যান করলো, অথচ ঈশ্বর নিয়মের প্রতি বিশ্বস্ত ছিলেন। তাদের অভিযোগ এবং বিদ্রোহ সত্বেও, তিনি তখনও জাতিকে আশ্বীর্বাদ করে থাকেন এবং তাঁর প্রতিশ্রুত দেশের প্রতিশ্রুতিকে তিনি দ্বিতীয় প্রজন্মের প্রতি পূরণ করেন।
বিষয়
যাত্রা
রূপরেখা
1. প্রতিশ্রুত দেশের জন্য প্রস্থানের অভিমুখে প্রস্তুতি নেওয়া — 1:1-10:10
2. সীনয় থেকে কাদেশ পর্যন্ত যাত্রা — 10:11-12:16
3. বিদ্রোহ ফলে বিলম্ব — 13:1-20:13
4. কাদেশ থেকে মোয়াবের সমস্থলী পর্যন্ত যাত্রা — 20:14-22:1
5. প্রতিশ্রুত দেশের অধিকারের প্রত্যাশায়, মোয়াবে ইস্রায়েলের উপস্থিতি — 22:2-32:42
6. বিভিন্ন বিষয়ের বিহিত বিষয়ক পরিশিষ্ট — 33:1-36:13