লেবীয়
গ্রন্থস্বত্ব
পুস্তকটির উপসংহারে লিখিত পদের দ্বারা গ্রন্থস্বত্বর বিষয়টির সমাধান হয়, “এইগুলো হচ্ছে সীনয় পর্বতের আজ্ঞা সমূহ যা প্রভু মোশিকে দিয়েছিলেন পালন করতে ইস্রায়েলের সন্তানদের জন্য” (27:34; 7:38; 25:1; 26:46)। বংশাবলি পুস্তকের মধ্যে ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা আছে 8:10; 24:10-23। লেবীয় শব্দটি লেবি উপজাতির থেকে গৃহীত হয়েছে, যার সদস্যগণকে তাঁর যাজক এবং আরাধনার নেতা সমূহ রূপে প্রভুর দ্বারা পৃথকীকরণ করা হয়েছিল। পুস্তকটি লেবিয়দের বিষয়, দায়িত্ব সমূহ এবং অত্যধিক তাত্পর্যপূর্ণভাবে, সমুদয় যাজকদের নির্দেশ দেওয়া হয়েছিল কিভাবে লোকেদের আরাধনায় সহায়তা করতে হবে, এবং লোকেদের বলা হয়েছিল কিভাবে তাদেরকে পবিত্র জীবন নির্বাহ করতে হবে।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 1446 থেকে 1405 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়।
যেখানে ইস্রায়েলীরা শিবির স্থাপন করেছিল সেই সীনয় পর্বতে অথবা এর নিকটে প্রভুর দ্বারা মোশিকে যে ব্যবস্থার কথা বলা হয়েছিল তা লেবীয় পুস্তকের মধ্যে দেখা যায়।
গ্রাহক
পুস্তকটি যাজক, লেবীয় এবং ইস্রায়েলের লোকেদের জন্য তথা তাদের বংশ পরম্পরার প্রতি লেখা হয়েছিল।
উদ্দেশ্য
লেবীয় পুস্তকটি শুরু হয় তান্বুর থেকে মোশির প্রতি ঈশ্বরের আহ্বানের দ্বারা। লেবীয় পুস্তকটি এই উদ্ধৃত লোকেদের জন্য সজ্ঞায়িত করে কিভাবে গৌরবান্বিত ঈশ্বরের সঙ্গে উপযুক্ত সহভাগীতা বজায় রাখতে হয় যিনি এখন তাদের মধ্যে নিবাস করেন। জাতিটি আবারও সবেমাত্র মিশর এবং এর সংস্কৃতি ও ধর্মকে ছেড়ে এসেছে, এবং কনানে প্রবেশ করতে উদ্যত হয়েছে, যেখানে অন্যান্য সংস্কৃতি এবং ধর্ম জাতিকে প্রভাবিত করতে থাকবে। লেবীয় লোকেদেরকে এই সকল সংস্কৃতি সমূহ থেকে পৃথক থাকতে এবং সদাপ্রভুর প্রতি বিশ্বস্ত থাকতে শর্তাধীন বিষয় সমূহ প্রদান করে।
বিষয়
নির্দেশ
রপরেখা
1. নৈবেদ্য উপহারের জন্য নির্দেশ সমূহ–লেবীয় — 1:1-7:38
2 ঈশ্বরের যাজকদের জন্য নির্দেশ সমূহ–লেবীয় — 8:1-10:20
3. ঈশ্বরের প্রজাদের জন্য নির্দেশ সমূহ–লেবীয় — 11:1-15:33
4. বেদী এবং প্রায়শ্চিত্তর দিনের র জন্য নির্দেশ সমূহ–লেবীয় — 16:1-34
5. বাস্তবিক পবিত্রতা–লেবীয় — 17:1-22:33
6. সবাথ, উত্সব এবং ভোজ–লেবীয় — 23:1-25:55
7. ঈশ্বরের আশ্বীর্বাদ পাওয়ার জন্য শর্তাবলী লেবীয় — 26:1-27:34