2 যোহন
গ্রন্থস্বত্ব
লেখক হচ্ছেন প্রেরিত যোহন। তিনি নিজেকে 2 যোহনের 1 তে অগ্রজ রূপে বর্ণনা করেন পত্রের নাম হচ্ছে 2 যোহন। এটা 3 পত্রের সিরিজের দ্বিতীয়টি হচ্ছে যা প্রেরিত যোহনের নাম বহন করে। 2 যোহনের ধ্যান হলো যে মিথ্যা শিক্ষকগণ যোহনের ধর্মসভাগুলোর মধ্যে একটি ভ্রমণকারী সেবাকার্য্য চালাচ্ছিল, ধর্মান্তরিত করতে চাইছিল, এবং খ্রীষ্টান অতিথেয়তার সুযোগ নিয়ে নিজেদের উদ্দেশ্যকে আগে বাড়াতে চাইছিল।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 85 থেকে 95 খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়।
রচনার স্থান সম্ভবতঃ ইফিষীয় ছিল।
গ্রাহক
দ্বিতীয় যোহন একটি পত্র হচ্ছে যা একটি মণ্ডলীর প্রতি সম্বোধিত হয়েছিল যাকে প্রিয় মনোনীতা মহিলা এবং তার সন্তানগণ রূপে চিহ্নিত করা হয়।
উদ্দেশ্য
যোহন তার দ্বিতীয় পত্রটি লিখেছিলেন এই “মহিলা এবং তার সন্তানগণের” বিশ্বস্ততার সমাদরকে দেখাতে এবং তাকে প্রেমে চলতে এবং প্রভুর আজ্ঞা সমূহকে পালন করার জন্য উত্সাহিত করতে। তিনি তাকে মিথ্যা শিক্ষকদের বিরুদ্ধে সাবধান করেন এবং তাকে জানান যে তিনি খুব শীঘ্র পরিদর্শন করতে পরিকল্পনা করছেন। যোহন আবারও তার “ভগ্নীকে” অভিবাদন দেন।
বিষয়
বিশ্বাসীদের বিচক্ষণতা
রূপরেখা
1. অভিবাদন — 1:1-3
2. প্রেমের মধ্যে সত্যকে বজায় রাখা — 1:4-11
3. সাবধানবাণী — 1:5-11
4. চূড়ান্ত অভিবাদন — 1:12, 13