ফিলীমন
গ্রন্থস্বত্ব
পৌল ফিলীমন পুস্তকটির রচয়িতা ছিলেন (1:1) ফিলীমনের প্রতি লেখা পত্রটিতে, পৌল বলেন যে তিনি ওনীষিমকে ফিলীমনের নিকট ফেরৎ পাঠাচ্ছেন, এবং, কলসীয় 4:9 পদে ওনীষিম এমন একজন রূপে পরিচিত হয় যে তুখিকের সঙ্গে কলসীয়তে আসবেন (যিনি কলসীয়তে পত্র বিতরণ করছিলেন) এটা চিত্তাকর্ষক হচ্ছে যে পৌল এমনকি এই পত্রটি নিজের হস্ত দ্বারা লিখেছিলেন দেখাতে যে এটা তার নিকট কতটা গুরুত্বপূর্ণ ছিল।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 60 খ্রিষ্টাব্দের মাঝামাঝি সময়।
পৌল রোমে ফিলীমনকে পত্রটি লিখেছিলেন, পৌল ফিলীমনকে তার পত্রটি রচনার সময় তিনি বন্দী ছিলেন।
গ্রাহক
পৌল ফিলীমন, আপ্পিয়া, আখিপ্প এবং মণ্ডলীকে পত্রটি লিখেছিলেন যারা আখিপ্পর গৃহতে সাক্ষাত করত। পত্রটির বিষয়বস্তু থেকে, এটা স্পষ্ট হয় যে ফিলীমন প্রাথমিকভাবে অভীষ্ট পাঠক ছিলেন।
উদ্দেশ্য
পৌল ফিলীমনকে বোঝাবার উদ্দেশ্যে পত্রটি লিখলেন যাতে করে কোনো রকম জরিমানা ছাড়াই যেন সে ওনীষিমকে ফেরৎ নিয়ে নেয় (ক্রীতদাস ওনীষিম তার প্রভু ফিলীমনকে চুরি কোরে পলায়ন করে) (10-12, 17)। তাছাড়া তিনি চান ফিলীমন যেন ওনীষিমের সাথে কেবল একজন ক্রীতদাস রূপে ব্যবহার না করে বরং “প্রিয় ভ্রাতা” রূপে। ওনীষিম তখনও ফিলীমনের সম্পত্তি ছিল, এবং তার প্রভুর নিকটে তার ফিরে যাওয়াকে মসৃণ করতে পৌল লিখলেন। তার নিকট পৌলের স্বাক্ষ্য দেওয়ার মাধ্যমে, ওনীষিম একজন খ্রীষ্টান হলো।
বিষয়
ক্ষমাশীলতা
রূপরেখা
1. অভিবাদন — 1:1-3
2. ধন্যবাদ জ্ঞাপন — 1:4-7
3. ওনীষিমের জন্য মধ্যস্থতা — 1:8-22
4. চূড়ান্ত বাক্য সমূহ — 1:23-25