2 তীমথিয়
গ্রন্থস্বত্ব
রোমের কারাগার থেকে মুক্তি পাবার পরে এবং তার চতুর্থ মিশনারি যাত্রার পরের দিন কালের মধ্যে তিনি 2 তিমথি লিখেছিলেন, পৌলকে পুনরায় সম্রাট নীরোর অধীনে বন্দী করা হলো। এটা এই দিনের র মধ্যে ছিল যে তিনি 2 তিমথি লিখেছিলেন। তার প্রথম কারাবাসের তুলনায়, যখন তিনি একটি “ভাড়া বাড়িতে” থাকতেন (প্রেরিতের কার্য 28:29), তখন তিনি একটি ঠান্ডা অন্ধকূপের মধ্যে অবসন্ন হয়ে ছিলেন (4:13), এক সাধারণ দুষ্কর্মকারীর ন্যায় শৃঙ্খলিত ছিলেন (1:16; 2:9)। পৌল জানতেন যে তার কার্য করা হয়ে গেছে এবং তার জীবন প্রায় শেষ হয়ে এসেছে।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 66 থেকে 67 খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়।
পৌল রোমে দ্বিতীয় কারাবাসের মধ্যে ছিলেন এবং তিনি এই পত্রটি লিখলেন যখন তিনি শহীদ হওয়ার অপেক্ষায় ছিলেন।
গ্রাহক
দ্বিতীয় তিমথিতে তিমথি এই পত্রটির প্রাথমিক পাঠক ছিলেন, কিন্তু নিশ্চিতরূপে তিনি মণ্ডলীর সাথে বিষয় বস্তু ভাগ করেছিলেন।
উদ্দেশ্য
চূড়ান্ত উত্সাহ প্রদান এবং উপদেশ দানের সাথে তীমথিকে ছেড়ে আসা পৌলের কার্যকে এগিয়ে নিয়ে যায় যা তিনি তার ওপরে দৃঢ়তার সাথে ন্যস্ত করেছিলেন (1:3-14), ধ্যান কেন্দ্রিত (2:1-26) এবং সংরক্ষিত করেছিলেন (3:14-17; 4:1-8)।
বিষয়
বিশ্বস্ত সেবাকার্যের প্রতি দায়িত্ব
রূপরেখা
1. সেবাকার্য়ের জন্য প্রেরণা — 1:1-18
2. সেবাকার্য়ের মধ্যে মানদণ্ড — 2:1-26
3. মিথ্যা শিক্ষার বিরুদ্ধে সাবধানবাণী — 3:1-17
4. উত্সাহবর্ধন ও আশীর্বাদের বাক্য — 4:1-22