নহূম
গ্রন্থস্বত্ব
নহূম পুস্তকটির লেখক নিজেকে নহূম ইলকোশীয় বলে পরিচিত করেন, হিব্রুতে বলা হয় সান্তনাকারী অথবা বিশ্রামদাতা (1:1)। ভাববাদী রূপে, নহূমকে অশুরিয়া লোকেদের মধ্যে, বিশেষ করে তাদের রাজধানী সহ নীনবীতে প্রেরণ করা হয়েছিল। এটা প্রায় নীনবীদের প্রতি যোনার অনুতপ্তকারী বার্তা দেওয়ার 150 বত্সর পরে, সুতরাং স্পষ্টত তারা তাদের পূর্ববর্তী মূর্ত্তি পূজার দিকে ফিরে গিয়েছিল।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 620 থেকে 612 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়।
নহূম পুস্তকটির তারিখ ন্যায্যভাবে সহজভাবে নির্ধারিত করা যেতে পারে, যেহেতু এটা স্পষ্টভাবে দুইটি সুপরিচিত ঐতিহাসিক ঘটনাবলীর মধ্যে অনুষ্ঠিত হয়: থীবসের পতন এবং নীনবীর পতন।
গ্রাহক
নহূমের ভাববাণী উভয়কে দেওয়া হয়েছিল, অশুরিয়দের যারা উত্তরাঞ্চলের 10 উপজাতিগণকে বন্দী করে মৃত্যু ঘটিয়েছিল, বরং আবারও যিহুদার দক্ষিনাঞ্চলের রাজ্যকেও যারা ত্রাসিত হয়েছিল এই বলে যে সেই একই জিনিস হয়ত তাদের ক্ষেত্রেও ঘটতে পারে।
উদ্দেশ্য
ঈশ্বরের ন্যায় সর্বদা সঠিক এবং সুনিশ্চিত হচ্ছে। যদি তিনি কোনো দিনের র জন্য দয়া অনুমোদন করতে পচ্ছন্দ করে থাকেন, তবে সেই উত্তম বরদান শেষ দিনের সকলের জন্য প্রভুর ন্যায়ের চূড়ান্ত বোধশক্তির সঙ্গে আপোষ করবে না। ঈশ্বর পূর্বেই তাদের নিকট 150 বত্সর পূর্বে যোনাকে প্রেরণ করেছিলেন তাঁর প্রতিশ্রুতির সাথে যে কি ঘটবে যদি তারা ক্রমাগত তাদের মন্দ পথে চলতে থাকে। সেই দিনের র লোকেরা অনুতাপ করেছিল কিন্তু এখন এত মন্দভাবে বাস করছিল যে তারা পূর্বে যে রকম করছিল তার থেকেও যেন খারাপ না হয়। অশুরিয়গণ তাদের বিজয় যাত্রায় অত্যন্ত নিষ্ঠুর হয়ে উঠেছিল। এখন নহূম যিহুদার লোকেদের বলছিলেন হতাশ না হতে কারণ ঈশ্বর ন্যায়ের ঘোষণা করেছেন এবং অশুরিয়রা শীঘ্র তাই পাবে যার জন্য তারা যোগ্য হচ্ছে।
বিষয়
সান্তনা
রূপরেখা
1. ঈশ্বরের মহিমা — 1:1-14
2. ঈশ্বরের ন্যায় এবং নীনবী — 1:15-3:19