যোয়েল
1
পথূয়েলের ছেলে,
যোয়েলের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হলো৷
পঙ্গপালের আক্রমণ৷
2 হে প্রাচীনেরা,
এই কথা শোন;
আর হে সমস্ত দেশনিবাসী,
শোন৷ তোমাদের কিম্বা তোমাদের পূর্বপুরুষদের দিন এমন কোনো ঘটনা কি আগে কখনও ঘটেছে?
3 এই ঘটনার কথা তোমরা তোমাদের সন্তানদের কাছে বল আর তারা তাদের সন্তানদের বলুক এবং আবার সেই সন্তানেরা তাদের বংশধরদের বলুক৷
4 পঙ্গপালের শূককীট যা রেখে গিয়েছে তা বড় পঙ্গপালের দল খেয়েছে;
বড় পঙ্গপালের দল যা রেখে গিয়েছে তা ফড়িং খেয়েছে এবং ফড়িং যা রেখে গিয়েছে তা শুঁয়োপোকাতে খেয়ে ফেলেছে৷
5 হে মাতালেরা,
জেগে ওঠ ও কাঁদো৷ তোমরা যারা আঙ্গুর রস পান কর,
বিলাপ কর,
কারণ মিষ্টি আঙ্গুর রস তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে৷
6 এক সেনার জাতিa আমার দেশের বিরুদ্ধে উঠে আসছে;
সে বলবান ও অসংখ্য;
তার দাঁত সিংহের দাঁতের মত এবং তার সিংহীরb মত দাঁত আছে৷
7 সে আমার আঙ্গুর ক্ষেতকে আতঙ্কজনক জায়গায় পরিণত করেছে ডুমুর গাছগুলো ভেঙে ফেলেছে৷ সেইগুলোর ছাল খুলে দিয়েছে এবং তা ফেলে দিয়েছে তাতে শাখাগুলো সব সাদা হয়ে গেছে৷
8 তুমি একজন কুমারীর মত বিলাপ কর যে যৌবনকালে তার স্বামীর মৃত্যু জন্য চট পরে শোক করে৷
9 শস্য নৈবেদ্য এবং পানীয় নৈবেদ্য সদাপ্রভুর গৃহ থেকে তুলে নেওয়া হয়েছে,
যাজকেরা,
সদাপ্রভুর দাসেরা শোক করছে৷
10 ক্ষেত্রগুলো ধ্বংস হয়েছে এবং ভূমি শোক করছেc,
এই জন্য শস্য নষ্ট হয়েছে,
নতুন আঙ্গুর রস শুকিয়ে গিয়েছে এবং তেল নষ্ট হয়েছে৷
11 তোমরা কৃষকরা,
লজ্জিত হও এবং বিলাপ কর;
আঙ্গুর ক্ষেত্রের কৃষক,
গম ও যবের জন্য বিলাপ কর,
কারণ ক্ষেত্রের ফসল নষ্ট হয়েছে৷
12 আঙ্গুর লতা শুকিয়ে গিয়েছে ও ডুমুর গাছ মরে গিয়েছে;
ডালিম,
খেজুর,
আপেল গাছ ও মাঠের সব গাছ শুকিয়ে গেছে৷ কারণ মানবজাতির কাছ থেকে আনন্দ শুকিয়ে গিয়েছে৷
অনুতাপের আহ্বান৷
13 যাজকেরা তোমরা চটের পোশাক পরে শোক করো৷ যজ্ঞবেদির দাসেরা,
বিলাপ কর,
হে আমার ঈশ্বরের দাসেরা,
এসো,
চট পরে সারা রাত যাপন কর,
কারণ তোমাদের ঈশ্বরের গৃহ থেকে শস্য নৈবেদ্য এবং পানীয় নৈবেদ্য বন্ধ করা হয়েছে৷
14 পবিত্র উপবাসের আয়োজন কর এবং একটি পবিত্র সমাবেশ ডাক৷ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে প্রাচীনদের ও দেশের সমস্ত লোকদের একত্র করো এবং সদাপ্রভুর কাছে কাঁদ৷
15 ভয়ঙ্কর দিনের জন্য বিলাপ করো,
সদাপ্রভুর দিন প্রায় কাছে চলে এসেছে,
সদাপ্রভুর কাছে থেকে এর সঙ্গে ধ্বংসও আসবে৷
16 আমাদের সামনে থেকে খাদ্য ও আমাদের ঈশ্বরের গৃহ থেকে আনন্দ ও উল্লাস কি নিয়ে নেওয়া হয়নি?
17 বীজগুলি মাটির নিচে পচে গিয়েছে৷ সমস্ত শস্যাগারগুলি পরিত্যক্ত,
শস্যাগারগুলি সব ধ্বংস হয়েছে কারণ শস্য শুকিয়ে গিয়েছে৷
18 কিভাবে পশুরা আর্তনাদ করছে৷ গবাদি পশুরাও কষ্ট সহ্য করছে,
কারণ তাদের ঘাস নেই৷ একইভাবে ভেড়ার পালও কষ্ট সহ্য করছে
19 হে সদাপ্রভু,
আমি তোমার কাছে কাঁদছি কারণ মরুপ্রান্তের চরানি আগুনে গ্রাস করেছে এবং তার শিখা ক্ষেত্রের সমস্ত গাছগুলি পুড়িয়ে দিয়েছে৷
20 এমনকি মাঠের পশুরাও তোমার আকাঙ্খা করে,
কারণ জলের স্রোত শুকিয়ে গিয়েছে এবং আগুন মরুপ্রান্তের চারণভূমি গ্রাস করেছে৷
