1 শমূয়েল
গ্রন্থস্বত্ব
পুস্তকটি কোনো গ্রন্থকারের দাবি করে না। যাইহোক, শমূয়েল হয়ত লিখে থাকবেন, এবং তিনি নিশ্চিত ভাবে সংবাদ পরিবেশন করেছেন 1 শমূয়েলের 1:1-24:22 এর জন্য, যাহা তার জীবনী এবং তার মৃত্যু পর্যন্ত জীবন কথা হচ্ছে। এটা খুব সম্ভব হচ্ছে যে ভাববাদী শমূয়েল পুস্তকটির অংশ বিশেষ লিখেছিলেন। 1 শমূয়েলের অন্যান্য সম্ভাব্য যোগদানকারী হচ্ছেন ভাববাদী, ঐতিহাসিক নাথান এবং গাদ (1 বংশাবলী 29:29)
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 1050 থেকে 722 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়।
তাহলে লেখক পুস্তকটি লিখেছিলেন ইস্রায়েল এবং যিহুদার রাজত্ব বিভাজনের পরে, ইস্রায়েল এবং যিহুদার স্বতন্ত্র অস্তিত্তের বহু উল্লেখ সমূহ থেকে এটা স্পষ্ট হয় (1 শমূয়েল. 11:8; 17:52; 18:16; 2 শমূয়েল 5:5; 11:11; 12:8; 19:42-43; 24:1, 9)
গ্রাহক
পুস্তকটির প্রকৃত পাঠক ছিল ইস্রায়েল এবং যিহুদার বিভক্ত রাজতন্ত্রের সদস্যগণ, যাদের দাউদ রাজবংশের বৈধতা এবং উদ্দেশ্যর ওপর একটি স্বর্গীয় পটভূমিকার প্রয়োজন ছিল।
উদ্দেশ্য
প্রথম শমূয়েল কনান দেশে ইস্রায়েলের ইতিহাসকে নথিভুক্ত করে যেই তারা বিচারকতৃদের শাসন থেকে রাজাদের অধীনে একটি সংযুক্ত জাতি হওয়ার অভিমুখে অগ্রসর হয়। শেষ বিচারক রূপে শমূয়েলের উত্থান হয়, এবং তিনি প্রথম দুই রাজা শৌল এবং দাউদকে অভিষিক্ত করেন।
বিষয়
ক্রান্তিকাল
রূপরেখা
1. শমূয়েলের জীবন এবং সেবাকার্য্য — 1:1-8:22
2. ইসরায়েলের প্রথম রাজা রূপে সৌলের জীবনী — 9:1-12:25
3. রাজা হিসাবে সৌলের ব্যর্থতা — 13:1-15:35
4. দাউদের জীবন — 16:1-20:42
5. ইসরায়েলের রাজা রূপে দাউদের অভিজ্ঞতা — 21:1-31:13