যিহোশূয়
গ্রন্থস্বত্ব
যিহোশুয় পুস্তক প্রতক্ষ্যরূপে এর গ্রন্থকারের নাম প্রকাশ করে না। ইসরায়েলের ওপর নেতা রূপে মোশির উত্তরাধিকারী, নূনের পুত্র যিহোশুয় খুব সম্ভবত, এই পুস্তকের বেশির ভাগ অংশ লিপিবদ্ধ করেছেন। যিহোশুয়র মৃত্যুর পরে কমপক্ষে অন্য এক জনের দ্বারা এই পুস্তকের শেষ ভাগ লিখিত হয়েছিল। যিহোশুয়র মৃত্যুর পরে, এটা আরও সম্ভব যে বিভিন্ন বিভাগ সমূহকে সম্পাদিত, সংকলিত করা হয়েছিল। পুস্তকটি মোশির মৃত্যু থেকে নিয়ে যিহোশুয়র নেতৃত্ত্বে প্রতিশ্রুত দেশের বিজয় পর্যন্ত দিন কালকে আবৃত করে।
রচনার সময় এবং স্থান
আনুমাণিক 1405 থেকে 1385 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়।
সম্ভবতঃ পাঠ্যক্রমের উত্স কনান থেকে সৃষ্টি হয় যেখানে যিহোশুয় কতৃক দেশের বিজয় সম্পাদিত হয়েছিল।
গ্রাহক
ইস্রায়েলের লোক তথা ভবিষ্যতের সমস্ত বাইবেল পাঠকদের জন্য যিহোশুয় পুস্তক লেখা হয়েছিল।
উদ্দেশ্য
যিহোশুয় পুস্তক ঈশ্বর প্রতিশ্রুত দেশের ক্ষেত্র ভূমিকে জয় করার উদ্দেশ্যে রচিত সামরিক বাহিনীর একটি মোটামুটি চিত্রকে প্রদান করে। মিশর থেকে নির্গমণের পরে এবং পরবর্তী 40 বত্সর প্রান্তরের ভ্রমণের পরে, নব্য-রচিত জাতি তখন স্থিরবদ্ধ ছিল প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে, অধিবাসীদের জয় করতে এবং অঞ্চলকে অধিকার করতে। যিহোশুয় পুস্তক অগ্রসর হয় দেখাতে কিভাবে মনোনীত প্রজাগণ নিয়মের অধীনে প্রতিশ্রুত দেশে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে দেখা যায় কুলপতি তথা জাতির সঙ্গে তাঁর নিয়মের প্রতি সদাপ্রভুর বিশ্বস্ততাকে যা প্রথমে এটাকে সীনয় পর্বতে দেওয়া হয়েছিল। শাস্ত্র বাক্যর কাজ হলো ঈশ্বরের লোকদের অনুপ্রানিত করা এবং নির্দেশ দেওয়া যাতে ভবিষ্যত প্রজন্ম সকল নিয়মের প্রতি আনুগত্য, একতা ও উচ্চমানের নৈতিকতাকে অনুসরণ করে।
বিষয়
বিজয়
রূপরেখা
1. প্রতিশ্রুত দেশের মধ্যে প্রবেশ — 1:1-5:12
2. দেশের ওপর বিজয়লাভ — 5:13-12:24
3. দেশের বিভাজন — 13:1-21:45
4. উপজাতির মধ্যে ঐক্য এবং প্রভুর প্রতি আনুগত্য — 22:1-24:33